চরফ্যাশনে বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি:

চরফ্যাশনে ৮ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।

খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ৮৯০০ কৃষকের মাঝে উফশী আমন ধানের ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি করে সার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০০ জন শিক্ষার্থীদের মাঝে ৪ টি করে ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ১৪০০ জন কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: নাজমুল হুদা এবং আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: আবু তাহের, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শতাধিক কৃষক ও শিক্ষার্থী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর