সময়ের চিত্র ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার ভারি বৃষ্টির মধ্যে ১৩ জনের মৃত্যু ও ৯২ জন আহত হয়েছেন।
পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) দেওয়া তথ্যের বরাতে ডন ডটকম জানায়, লাহোরে তিনজন, ঝিলমে দুইজন এবং একজন করে মৃত্যু হয়েছে রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়ে।
লাহোরে তিন মৃত্যুর ঘটনা ঘটেছে বৃষ্টির সময় দেয়াল ধসে ও বজ্রপাতে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন।
ঝিলমে দুইজনের মৃত্যু হয়েছে দেয়াল ধসে ও বজ্রপাতে। এখানে এসব ঘটনায় ও উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ছয়জন নারী।
বাকি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বজ্রপাতে। মুরিতে বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ি ছিটকে পড়ে দুইজন আহত হয়েছেন।
শেখুপুরায় ঝড়বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশিত এক প্রতিবেদনে পিডিএমএ ঝড়ে পুরো পাঞ্জাবজুড়ে হওয়া ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছে। হতাহতের অনেক অনিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে তারা। ঝড়বৃষ্টিতে মাটির তৈরি ও জরাজীর্ণ কিছু বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।
লাহোরে গাছ উপড়ে পড়েছে ও বহু সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়বৃষ্টির সময় দক্ষিণ পাঞ্জাবের বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
পিডিএমএ রোববারও আবহাওয়াজনিত কারণে পাঞ্জাবের কর্তৃপক্ষ ও বাসিন্দাদের উচ্চ সতর্কাবস্থায় থাকায় আহ্বান জানিয়েন।