নিহত ছাত্রদলনেতার কবর জিয়ারত ও পরিবারকে অনুদান দিলেন নাজিম উদ্দিন আলম

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

বিকেল সাড়ে ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরুদ্দিন মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের কাজকে কেন্দ্র মারামারিতে নিহত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদর কবর জিয়ারত করেন এবং তিনি নিহত রাশেদের রূহের মাগফেরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে নিহত ছাত্রদল নেতা রাশেদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নাজিম উদ্দিন আলম পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন তিনি।

এসময় উপস্থিত সংবাদ কমীদের বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও ভোলা-৪ (চরফাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনায় আওয়ামীলীগের দোসরদের হাতে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ রাশেদ নির্মমভাবে খুন হয়। তারপর থেকে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিন্দেশে রাশেদের পরিবারের নিয়মিত খোঁজ খবর নিয়ে আসছি। স্থানীয় বিএনপির নেতারা শোকসন্তপ্ত পরিবারটির নিয়মিত খোঁজ নিয়েছেন এবং ইতিপ‚র্বেও আর্থিক অনুদান দেয়া হয়েছে।তিনি বলেন, রাশেদ হত্যা মামলায় আমরা সবসময় পরিবারটির সাথে আছি। এবং প্রশাসনকে বিএনপির পক্ষ পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতা করে আসছি। ইতোমধ্যে রাশেদ হত্যা মামলার প্রধান আসামীসহ একাধিক আসামী গ্রেপ্তার করা হয়েছে। আশাকরি অতি দ্রæত খুনের সাথে জড়িত বাকি আসামীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের বিভিন্ন মহলে আমাদের আলাপ চলছে। আসামীরা যতই প্রভাবশালি হোক না কেন সকলকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

এর আগে বিকেল ৪ টায় মনপুরা উপজেলার জনতা বাজার লঞ্চঘাটে এসে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, হাজীর হাট ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলম ভূঁইয়া, সাধারন সম্পাদক আব্দুল হালিম, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুর আলম শামীম সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা ।

উল্লেখ্য; এবছরের ১৯ মার্চ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়ি বাঁধের জিও ব্যাগের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদলনেতা রাশেদের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর