আখাউড়া প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে চারজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মমিন হোসেন, এসআই (নিঃ) জহিরুল হক, এসআই (নিঃ) আশিস সূত্রধর, এএসআই (নিঃ) আনিছুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
শিপন মিয়া,মোঃ রমজান মিয়া, মোঃ কামাল হোসেন ওরফে মুন মিয়া,সুমন মিয়া।
আসামিদের থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।