নাজিউর রহমান মঞ্জুর ১৭ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

“‘আমরা যেন বড় নেতার চেয়ে ভালো মানুষ হতে পারি “

ভোলা প্রতিনিধি:

ভোলায় সাবেক মন্ত্রী,ঢাকা সিটির সাবেক মেয়র ও জাতীয় পার্টি (বিজেপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আধুনিক ভোলার রূপকার মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৬এপ্রিল) বিকেলে শহরের উকিলপাড়া তার শান্ত নীড় বাস ভবনে ভোলা জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা বিজপির সভাপতি আমিরুল ইসলাম রতন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এসময় উপস্থিত ছিলেন মরহুম নাজিউর রহমান মঞ্জুর ছোট ছেলে জাতীয় পার্টি (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওয়াশিকুর রহমান অঞ্জন।

এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,জেলা বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম খান,যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ,জেলা জামায়াতের সেক্রেটারি হারুন অর রশিদ, অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পার্থ তার বক্তব্যে মরহুম নাজিউর রহমানের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন অবদান তুলে ধরেন। পাশাপাশি তার পিতার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জু সাহেবকে আবশ্যই সবচেয়ে কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমার জীবনে উপলব্ধি করেছি আল্লাহ তাহালা পৃথিবীতে মানুষকে পাঠায় তাকে ধনদেয়, সম্পত্তি দেয়, কাউকে সম্মান দেয়, কাউকে নাম দেয়,জশদেয়,সবকিছুর একটা কারন হলো জনগনের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করা। আমি আল্লাহর কাছে সন্তুষ্ট জানাই যে আমার বাবাকে জীবনের প্রথমদিকে উপলব্ধি করছেন অর্থ ক্ষমতা,টাকাপয়সা সব কিছুই, সম্মান,দায়িত্ব, ক্ষমতা সহ সব কিছু মানুষের জন্য, কল্যানের জন্য।

নবী করিম হযরত মুহাম্মদ (স:) সকল নবী রাসূল মানুষের জন্য কল্যানের জন্যই কাজ করে গেছেন।

আজকে আমার বাবা নেই। কিন্তু বাবার সেই কর্মগুনে তিনি তুনান্বিত সবখানে। আজকে দেশের যেখানেই যাই না কেন সবজায়গা বলেন মরহুম নাজিউর রহমান মঞ্জু ছিলেন সিংহের মতো মানুষ। বড় মন ও হৃদয়ের মানুষ ছিলেন। আমার মনে হয় আমাদেরকে সবাই যে ভালোবাসে সেটা আমার বাবার সদগায় জারিয়া কল্যানে।

আমার বাবার কোন অহংকার ছিলোনা।বাবা সাধারন মানুষের সাথে এমন ভাবে থাকতো সবাইকে আপন করে নিতো।

এসময় আন্দালিব রহমান পার্থ আরো বলেন,আমার রাজনীতি আমরা ১৭ বছর অনেক কষ্ট করছি। সামনে আল্লাহ চায় তো আমাদের ভালো সময় আসবে। তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আমার যেন অংহকারী না হই। আমরা যেন বড় নেতার চেয়ে ভালো মানুষ হয়ে এই পৃথিবী থেকে যেতে পারি। ঠিক যেমন আমার বাবাসহ আরো অন্যন যারা ছিলেন। যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায়। সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখি। পরে সবার কাছে দোয়া চান মরহুম নাজিউর রহমান মঞ্জুর জন্য। একই সাথে ভবিষ্যতে বাবার সুনাম রক্ষা করতে পারি তার জন্য।এর আগে সকালে পবিত্র কোরআন খতম এবং মরহুমের কবর জিয়ারত করা হয়।

এই বিভাগের আরো খবর