কুড়িগ্রামে অপসাংবাদিকতার বলী সমকাল প্রতিনিধি

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙে প্রেসক্লাব দখল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাবে রাজি না হওয়ায় দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্তকে গালিগালাজ ও ডেকে নিয়ে মারধর করা হয়েছে।

বর্তমান কমিটি ভেঙে প্রেসক্লাব দখল ও তাকে সদস্য হিসেবে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালবেলার জেলা প্রতিনিধি সাঈয়েদ আহমেদ বাবু। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সুজনকে গালিগালাজ ও মারধর করেন বাবু। শনিবার রাত ১১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন একটি মোটরসাইকেল শোরুমের ভেতরে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম প্রেসক্লাব সদস্যরা জানান, এক সপ্তাহ আগে কুড়িগ্রাম প্রেসক্লাবের বাইরে থাকা সাংবাদিকরা প্রেসক্লাব দখল করতে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করেন। সুজন মোহন্ত এতে একমত না হলে শনিবার রাতে সাইয়েদ আহমেদ বাবু ফোনে তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানাতে গেলে সুজনকে মারপিট করেন সাঈয়েদ আহমেদ।

সুজন মোহন্ত বলেন, ‘আমি কুড়িগ্রাম প্রেসক্লাবের সদস্য নই। তবে নিয়মতান্ত্রিকভাবে সেখানে সদস্য হওয়ার ইচ্ছা আছে। এরই মধ্যে প্রেসক্লাবের বর্তমান কমিটি ভেঙে ক্লাব দখল করতে মরিয়া হয়ে ওঠে কিছু অপসাংবাদিক। সেখানে তারা আমাকে থাকার প্রস্তাব দিলে আমি তা প্রত্যাখান করি ও প্রতিবাদ জানাই। সে কারণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কালবেলার সাংবাদিক সাঈয়েদ আহমেদ বাবু আমাকে প্রথমে ফোনে গালিগালাজ ও পরে মারধর করেন।

এই বিভাগের আরো খবর