বিনোদন প্রতিবেদক: দেশের বরেন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতিকার, সুরকার ও শিল্পী আশীষ দেবরায়। নিয়মিতই নতুন নতুন গান তৈরির কাজে ব্যস্ত থাকেন। প্রবাসে থেকেও সংস্কৃতি অঙ্গনে সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছেন তিনি। ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন গান প্রকাশ হচ্ছে তার। আশীষ দেব রায়ের লেখা এবং সুর করা এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। এ প্রসঙ্গে আশীষ দেবরায় বলেন এবারের ঈদ উপলক্ষে আমার বেশ কিছু গান রিলিজ হচ্ছে। নতুন গানগুলোর শিরোনাম হচ্ছে ‘শেষের কবিতাগুলো’, ‘জানতে ইচ্ছে করে’, ‘হীরের চেয়েও দামি’ প্রভৃতি। এর মধ্যে ‘শেষের কবিতাগুলো’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন সাজিয়া সুলতানা পুতুল, মিউজিক করেছেন সৈয়দ রেজা আলি। ‘জানতে ইচ্ছে করে’ শিরোনামের গানটি গেয়েছেন ঝুমুর রায়, মিউজিক করেছেন শান সায়েক। ‘হীরের চেয়েও দামি’ শিরোনামের গানটি গেয়েছেন চৈতি মুৎসুদ্দী , আর এ গানটির মিউজিক করেছেন শান সায়েক। আমার জন্মস্থান শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে আগামী ২৪ মার্চ গানগুলোর ভিডিওর শুটিং হবে।। গুলোতে মডেল হিসেবে কাজ করছেন তানজিনা ফেরদৌস।

সম্প্রতি তৈরি নতুন গানের বিষয়ে তথ্য জানিয়ে আশীষ দেবরায় বলেন আমার আরো বেশি কিছু গানের ভিডিওচিত্র তৈরি হচ্ছে। নতুন গানগুলো গেয়েছেন ঝিলিক, অবন্তী সিথি, শারমিক কেয়াসহ আরোও অনেকে। এসব গানের মধ্যে কয়েকটির ভিডিওচিত্রের মডেল হচ্ছেন কানাডা প্রবাসী রাখি সৈয়দ। দেশের বাইরে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ করে কানাডা প্রবাসী মডেল রাখি সৈয়দ আমার বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করছেন। এরমধ্যে ‘রাত বলে’ শিরোনামে গানটি গেয়েছেন শিল্পী ঝিলিক, মিউজিক শান সায়েক, ভিডিওর মডেল রাখি সৈয়দ। এই গানে রাখি সৈয়দের প্রাণবন্ত উপস্থাপনা দর্শকদের আকৃষ্ট করবে। পাশাপাশি শিল্পী অবন্তী সিথির ‘মন বলে’, শিল্পী দিনাত জাহান মুন্নীর ‘আমি জনম জনম ধরে’ প্রভৃতি গানগুলোও শ্রোতা-দর্শকদের আনন্দ দেবে বলে আমার বিশ্বাস। আশীষ দেবরায় আরো বলেন নিজের গান তৈরি করার পাশাপাশি বেশিরভাগ সময় কিছু কালজয়ী গানের চর্চা করার চেষ্টা করি। আশাকরি নতুন গানগুলোও দর্শক শ্রোতাদের ভালো লাগবে। আমার নতুন গানের মডেল রাখি সৈয়দ এবং তানজিনা ফেরদৌসসহ সংশ্লিষ্ট সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।
