দৈনিক আলোর জগতের সম্পাদক ফারুক তালুকদারের মৃত্যুতে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক:
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের সহ-সভাপতি ফারুক আলম তালুকদারের মৃত্যুতে বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং মরহুমের জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পুরানা পল্টন বাংলাদেশ সংবাদপত্র শিল্প পরিষদের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ডেইলি ইন্ড্রাস্ট্রি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড. এনায়েত করিম।
সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক সমাজ বাংলাদেশ ও দৈনিক শেষ কথা পত্রিকার সম্পাদক-প্রকাশক মোঃ ইউনুস সোহাগের পরিচানায়- বক্তব্য রাখেন এটিএন বাংলার পরিচালক মমিনুর রশিদ মামুন, দৈনিক ভোরের সময় পত্রিকার প্রধান সম্পাদক হাবিবুর রহমান, দিনের আলো পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, আমার যুগ পত্রিকার সম্পাদক-প্রকাশক সালেহ আহমেদ মিয়া, প্রথম ডাক পত্রিকার সম্পাদক-প্রকাশক একে এম সরোয়ার, দৈনিক সময়ের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ. আর. এম মামুন, এশিয়ান নিউজ ২৪ বিডি.কম এর সম্পাদক মাসুম তালুকদার, দৈনিক মাতৃভূমির খবর এর যুগ্ম সম্পাদক সহিদুর রহমান রফিক। দৈনিক আলোর জগত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সরকার জামান ও আলোর জগত পত্রিকার নির্বাহী সম্পাদক এনামুল কবির, প্রমূখ।