রাঙামাটিতে বজ্রপাতে চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটির লংগদু উপজেলায় শনিবার (১৫ জুন) বিকালে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার আটারকছড়া ইউনিয়নের একজন ও কাপ্তাই হ্রদে বোট চলমান অবস্থায় বজ্রপাতে আরও তিনজনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে নিহত নারী আটারকছড়া ইউনিয়নের বসন্ত পাড়া এলাকায় এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, আমরা এখন পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।

এই বিভাগের আরো খবর