রাণীশংকৈলে অসহায় দুস্থদের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও):

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ৪জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাটারি চালিত ভ্যান বিতরণের আয়োজন করা হয়।

নির্বাহী অফিসার রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ,
এসময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রহিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামওয়েল মর্ডী, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী সহ আরও অনেকে এসময় উপকার ভোগীরা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উপকার ভোগীরা হলেনঃ
মন্ডলপাড়া ভরণিয়া গ্রামের বীরেশ রায়, কাশিপুর কাদিহাট গ্রামের খোতেজা দেওয়া, বরমপুর গ্রামের নজরুল ইসলাম, বাবুড়িয়া গ্রামের লুটিয়া রায়, পৌরসহর ভান্ডারা গ্রামের মুক্তারুল ইসলাম।

এই বিভাগের আরো খবর