বাগেরহাট, চিতলমারী প্রতিনিধি:
চিত্রা খালের পাশে নির্মিত, বাগেরহাটে চিতলমারী উপজেলার দূর্গাপুর গ্রামে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী সর্বজনীন শিব মন্দিরটি (মঠ) অর্থাভাবে বিলীন হবার পথে।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার এক মাত্র প্রাচীন শিব মন্দির। এই মন্দির ১৯৩০ সালে আশুতোষ চন্দ্র হুই নির্মাণ করেন। মন্দিরটি খালের পাড়ে হওয়ায়, অতি বৃষ্টি ও স্রোতের কারণে পেছনের দিকটার মাটি সম্পূর্ণ খালে মধ্যে বিলিন হয়ে মিছে গেছে।
যে কোন সময় এই মন্দিরটি ভেঙ্গে যেতে পারে। মন্দিরের সভাপতি রাহুল ঘোষ জানান,উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ও চিকিৎসক শশাঙ্কর মাধ্যমে সরকারি ভাবে যে সাহায্য পেয়েছি,তা দিয়ে মন্দিরের আংশিক কাজ হয়েছে।
পিছনের দিকে পাইলিং বসিয়ে মেরামত করতে আরো সাহায্যের প্রয়োজন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সৌরভ সিংহ জানান, এটি আমাদের উপজেলার একমাত্র প্রাচীন মন্দির।
এখানে পূজার সময় শত শত ভক্ত বৃন্দের আগমন ঘটে। মন্দিরটি বাঁচিয়ে রাখতে দ্রুত পাইলিং করা জরুরী হয়ে পড়েছে। এব্যপারে এলাকার ভক্তবৃন্দ বাগেরহাট -১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিকিৎসক শশাঙ্কর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।