দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, হাসপাতালে চালক ও সহকারী
সময়ের চিত্র ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নদী থেকে বাসটি তুলে আনে। দুর্ঘটনায় বাসচালক ও তার সহকারী আহত হলেও তারা জীবিত উদ্ধার হয়েছেন।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটি সকালে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়। ফেরিতে ওঠার আগে বাসের…



