মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর:
তাক্বওয়া ও সংযমের মাস পবিত্র মাহে রমজানে কাশিমপুর প্রেসক্লাবের উদ্যোগে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
কাশিমপুর প্রেসক্লাবের সামনে অত্যন্ত নিবিড় আন্তরিকতায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, এস এম সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শওকত হোসেন সরকার। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন জনাব আবু নাসের আল আমিন। আরোও উপস্থিত ছিলেন কাশিমপুর থানার ওসি জনাব মোল্লা খালিদ হোসেন।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অতিথিগণ বলেন, আত্মসংযম ও তাক্বওয়ার মাস পবিত্র মাহে রমজান। এই ইফতার ও দোয়া মাহফিলের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কাশিমপুর প্রেসক্লাবকে সততা , নিষ্ঠা এবং কর্ম পরিকল্পনার মাধ্যমে আধুনিক ও মানসম্মত ভাবে গড়ে তুলতে হবে। কাশিমপুরের আপামর জনসাধারণের জীবনমান ভুলে ধরতে হবে। দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে হবে। আমরা আশা রাখি, সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে এবং কাশিমপুরকে আধুনিকায়ন করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।