গাংনীতে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১১) নামে এক চতুর্থ শ্রেণীর ছাত্র মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

 

রাব্বি কাজিপুর মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এবং কৃষক মহাব্বত আলীর ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য আজিজুল ইসলাম জানান, সকালে ঘরের দরজা খুলতে গিয়ে রাব্বি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর