মেহেদী হাসান, খুলনা :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায়, খুলনার গণমানুষের নেতা, খুলনা-৩ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক, আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর পক্ষ থেকে খুলনা মহানগরের দৌলতপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে নগরীর দৌলতপুর বিনা পানি মাধ্যমিক বিদ্যালয়ে ৫নং ওয়ার্ড মহিলা দলের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
দৌলতপুর থানার ৫নং ওয়ার্ড মহিলা দল নেত্রী রিনা পারভীনের সভাপতিত্বে ও রাবেয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, খুলনা মহানগর মহিলাদলের সভানেত্রী আজিজা খানম এলিজা।
বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর থানা মহিলাদলের আহবায়ক সালমা বেগম, সোনাডাঙ্গা থানা মহিলা দলের আহবায়ক মুন্নি জামান, মহিলা দল নেত্রী ইসমাত জাহান ববি ও হীরা।
এসময় উপস্থিত ছিলেন, নাহিদা আক্তার, রুমা, মুক্তা, কনা, সাথী, মিনাসহ মহিলা দলের দৌলতপুর থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কম্বল বিতরণের শুরুতে প্রধান অতিথি খুলনা মহানগর মহিলাদলের সভানেত্রী আজিজা খানম এলিজা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন এবং সরকারের উদ্দেশ্য বেগম জিয়াকে অতিসত্বর কারামুক্তি দিয়ে দেশে অবাধ ও নিরেপক্ষ ভোটের ব্যবস্থা করার দাবী জানান।
বিশেষ অতিথি দৌলতপুর থানা মহিলাদলের আহবায়ক সালমা বেগম সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রচন্ড শীতের মধ্যে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।