দেশের পূর্বাঞ্চলের তিন জেলায় বন্যা ইস্যুতে ভারতের ষড়যন্ত্র দেখছে বাংলাদেশের মানুষ। ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ কর্মসূচি করেন সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরও বলেন, আফসোসের সাথে বলতে হয় এই পানি কোন প্রাকৃতিক বন্যার পানি নয়। এই পানি দিল্লির গুটি চালা রাজনৈতিক পানি। তার প্রমাণ একটু আগে আমরা দেখতে পেয়েছি। এক নিউজে তারা বলেছে, ভারত পানি ছাড়লো আর সেই পানিতে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ। এটা রাজনৈতিক, ইচ্ছা প্রণোদিত বন্যা। তিনি বলেন, ধৈর্যের বাঁধ ভাঙলে সেভেন সিস্টার্স গুঁড়িয়ে দেব। ভারত যেভাবে আমাদের ওপর হাসিনার মাধ্যমে আগ্রাসী ভূমিকা চালিয়েছিল তা থেকে আমরা মুক্তি পেয়েছি কিন্তু তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে নানা ধরনের ক্যু চালাচ্ছে এবং এই রাজনৈতিক বন্যা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে।