সিঙ্গাইরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
মাদকের অগ্রাসন দৃশ্যমান- প্রতিরোধেই সমাধান, মাদককে রুখবো- স্মার্ট বাংলাদেশ গড়বো, এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইরে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪।

দিবসটি উপলক্ষে সিঙ্গাইর উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১৪ জুলাই) সিংগাইর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।

ওই দিন সকাল দশটায় চত্ত্বরের সামনে থেকে র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার সামনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার পাশে চৌরাস্তার থেকে মোড় নিয়ে ফের উপজেলায় এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসুর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথির আসন গ্রহণ করেন, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান, উপজেলা সমাজ সেবা অফিসার মঞ্জুরুল ইসলামসহ অনেকে।

সিঙ্গাইর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জের প্রতিনিধি সিদ্দিকসহ সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সময়েরচিত্র/জ

এই বিভাগের আরো খবর