নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৭ টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সহকারী পরিচালক আনোয়ারুল হক।
তিনি জানান, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। ১৫ তলা ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত।
তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
২১ জনকে উদ্ধার করা হয়েছে। তারমধ্যে ৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুন লাগার কারণ জানতে অনুসন্ধান চলছে।