বসুন্ধরা শুভসংঘের উপহার পেল চিতলমারীর শিশুরা

অরুণ কুমার সরকার :

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বসুন্ধরা শুভসংঘ সনাতন হিন্দু ধর্মের এতিম, প্রতিবন্ধি ও অসহায় শিশু, কিশোর-কিশোরীদের উপহার হিসেবে নতুন পোষাক দিয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর, ২০২৩) বেলা সাড়ে ১১টায় দুর্গাপুর সার্বজনীন শ্রী শ্রী শিবমন্দির ও শ্রী শ্রী দুর্গামন্দির চত্বরে বসে এই উপহার দেয়া হয়।

এসময়  তাৎক্ষনিকভাবে শুভসংঘের এক সতীর্থ এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে খুশি হয়ে প্রত্যেক শিশুকে নগদ অর্থ উপহার দেয়। এসময় এলাকার জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অসহায় ছয় জন শিশু কিশোর-কিশোরীকে দুর্গাপূজার উপহার নতুন পোষাক দিয়েছে বসুন্ধরা শুভসংঘ চিতলমারী উপজেলা শাখা। এই আয়োজনকে অভিনন্দন জানিয়ে শুভসংঘ’র সতীর্থ সুবল কর্মকার তাৎক্ষনিকভাবে প্রত্যেক শিশুকে নগদ দুইশ টাকা উপহার দেন। এতে শুভসংঘের সকলে উৎসাহিত হয়।

উপহার প্রদানকালে  উপস্থিত ছিলেন দুর্গাপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের সভাপতি স্থানীয় ইউপি সদস্য গোরাচাঁদ ঘোষ।

বসুন্ধরা শুভসংঘ চিতলমারী উপজেলা শাখার সভাপতি শিক্ষানবিশ আইনজীবী নাহিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সাহিত্যিক অসীম বিশ্বাস মিলন, দুর্গাপুর সার্বজনীন শ্রী শ্রী শিবমন্দির কমিটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক লেখক ও সাংবাদিক কপিল ঘোষ, বসুন্ধরা শুভসংঘ চিতলমারী উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সীতাংশু রায় প্রমূখ।

এ সময় বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরুন কুমার  সরকার।

 

এই বিভাগের আরো খবর