চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা রক্ষা ও শেখ হেলাল উদ্দিনের হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে বাগেরহাটে চিতলমারী উপজেলা চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক পদশোভার আয়োজন করে ।
১৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় এ পদসভাটি চিতলমারী উপজেলা চরবানিয়ারী ইউনিয়ন খাসেরহাট থেকে শত শত নেতাকর্মী নিয়ে মোটরসাইকেলে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে,পাঁচপাড়া নামক স্থানে এসে শোভাযাএাটি শেষ করে আলোচনা করেন-
এ সময় উপস্থিত ছিলো চিতলমারী উপজেলা আওয়ামী লীগ সহ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুখময় ঘরামী, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত।
এ ছাড়া আরো উপস্তিথ ছিলেন- অধ্যক্ষ মিলন কান্তি মন্ডল,সাবেক ইউপি চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল,সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বাড়ৈ,যুগ্ম সম্পাদক পিনাক রায়,চরবানিয়ারী ইউনিয়ন যুবলীগ সভাপতি মিলন কান্তি বাড়ৈ,সহসভাপতি অধ্যাপক মামুন ফকির, সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, ছাত্রলীগ সভাপতি শিবাশীষ মন্ডল,সাধারণ সম্পাদক কামরুল মীর প্রমুখ।