জিনজিরা তহশিল অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা হোসেনের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ  

কেরানীগঞ্জ প্রতিনিধি:

 

ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা তহশিল অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

 

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, খাজনা আদায়ের সময় তিনি নানা অজুহাত দেখিয়ে অতিরিক্ত টাকা দাবি করেন।

 

ভুক্তভোগী এক ব্যক্তি অভিযোগ করেন, তার ১ লাখ ২০ হাজার টাকার খাজনা বাবদ মো. হোসেন ৩ লাখ ১০ হাজার টাকা নিয়েছেন।

 

এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “তাকে নিয়ে আসেন।

 

” ভুক্তভোগী বলেন, “ওই কথা বলতে গেলে সে আমার কাজ করবে না, তাই আর কিছু বলিনি। উপরে আল্লাহ আছেন, তিনি বিচার করবেন।”

 

স্থানীয়রা বলেন, “তিনি আমাদের অনেক কাজে ক্ষতি করেছেন। অনেকেই ভয়ে কিছু বলেন না, কারণ তার কারণে কাজ আটকে যেতে পারে।”

 

ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. হোসেনের বাড়ি বিক্রমপুর বলে জানা গেছে। আমবাগিচা, আগানগর জামেলা নূর ভবনের খাজনা নেওয়ার সময়ও তিনি ৩ লাখ ১০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

 

স্থানীয়রা জানান, সোনার বাংলা গ্রীন সিটি হাউজিংয়ের মালিকের সঙ্গে তার যোগসাজশ রয়েছে এবং তারা ঘুষ বাণিজ্য করেন।

 

কেরানীগঞ্জ সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস বলেন, যদি কোন অপরাধ করে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর