চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দিনব্যাপী ওরিয়েন্টেশন 

এম আর মমিন:

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ডব্লিউডিএমসি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার জালাল আহমেদ কলেজে এসোসিয়েশন অব ভলান্টারি একশনস ফর সোসাইটি (আভাস) বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

 

উররবার: কিশোরী নেতৃত্বাধীন জলবায়ু সমাধান প্রকল্পের আওতায় এর কারিগরি সহায়তা প্রদান করছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. রবিউল আমিন, প্রশিক্ষণ পরিচালনা করেন দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা গাজী আবদুল্লাহ আল মাহমুদ,

এছাড়াও উপস্থিত ছিলেন আমান উল্লাহ ,মোসা. তাসলিমা খানম, জামাল উদ্দিন, সাবিনা, হাওয়ানুর ও ওবায়দুর রহমান।

ওরিয়েন্টেশন সভায় মোট ১২ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ জন নারী, ৯ জন পুরুষ এবং ১ জন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। সভায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা ও দায়িত্ব, নিয়মিত সভা আয়োজন ও সিদ্ধান্তলিপি প্রণয়ন, ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন ও পরবর্তী করণীয় এবং ইউনিয়ন কমিটির সঙ্গে সমন্বয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে হাতে-কলমে পরামর্শের মাধ্যমে এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। কমিটির সকল সদস্য উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও কার্যকর সাড়া নিশ্চিত করতে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় ও শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করা হয়।

এই বিভাগের আরো খবর