সময়ের চিত্র রিপোর্ট :
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা পালন শুরু হবে। আজ রাত থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবির নামাজ আদায়ের মাধ্যমে সিয়ামের প্রস্তুতি নেবেন।
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি-র বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভা শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে আগামীকাল থেকে রমজান মাস গণনা শুরু হবে।