প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান

সময়ের চিত্র ডেস্ক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে 6দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে গোপনীয়তার শপথও সম্পন্ন হয়।

বিকেল প্রায় ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রাঙ্গণে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন। এরপর নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন, যাদের শপথ বাক্যও রাষ্ট্রপতি পাঠ করান।

এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

প্রচলিত নিয়ম অনুযায়ী বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিদ্ধান্তে সংসদ ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করছে বিএনপি। ইতোমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

এই বিভাগের আরো খবর