চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে একটি বসতবাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুজনের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত হন বজলুর রহমান (২০), মিনহাজ (২২) ও শুভ (২০)। আহতদের প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতদের মুখমণ্ডল বিকৃত হওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, বিস্ফোরণের কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর