অতীতের তুলনায় এবারের নির্বাচন ভালো হয়েছে: সিইসি

সময়ের চিত্র রিপোর্ট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অতীতের তুলনায় উন্নত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন কার্যালয়ে ফলাফল ঘোষণা মঞ্চ থেকে তিনি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত হয় না। তবে বিভিন্ন মানদণ্ডে বিচার করলে এবারের নির্বাচন আগের অভিজ্ঞতার তুলনায় ভালো হয়েছে।

সিইসি জানান, বৃহৎ ভোটারসংখ্যার দেশে নির্বাচন আয়োজন সবসময়ই চ্যালেঞ্জিং। প্রায় ১৮ কোটি ভোটারের দেশে বিপুলসংখ্যক কর্মকর্তা ও কর্মী এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। এত বড় পরিসরে নির্বাচন পরিচালনায় কিছু সীমাবদ্ধতা থাকা স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কমিশন সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোট গণনায় সময় লাগার বিষয়ে সিইসি বলেন, প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে কমিশন সতর্ক রয়েছে। স্বচ্ছতার প্রশ্নে কোনো আপস করা হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।

এএমএম নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের প্রচেষ্টা ও শ্রম সার্থক হয়েছে এবং নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে বলে তারা মনে করেন।

 

এই বিভাগের আরো খবর