সময়ের চিত্র ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৫০ লাখ টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি নগদ অর্থসহ তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তবে আটক ব্যক্তিকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যে তাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হলেও, তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।