সময়ের চিত্র ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী–স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী–স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের স্বচ্ছতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। সে সময় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার এবং দ্রুত সময়ের মধ্যেই সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে এ ব্যবস্থা সকল সরকারি কর্মকর্তার জন্য বাধ্যতামূলক করা হবে, যাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও জোরদার হয়।
এই বিভাগের আরো খবর