বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁও-৩ আসনে ১১ দলীয় ঐক্যজোটের জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টার-এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি সকালে রাণীশংকৈল শহরের শান্তা কমিউনিটি সেন্টারে জেলা প্রেস সেক্রেটারি মুহাম্মদ শাহজালাল জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রার্থী মিজানুর রহমান মাষ্টার আসন্ন জাতীয় নির্বাচন, এলাকার উন্নয়ন পরিকল্পনা, দুর্নীতিমুক্ত সমাজ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।