পল্লী বিদ্যুৎতের ডিজিএম শফিউদ্দিনের কম্বল বিতরণ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের আওতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন গাংনী জোনাল অফিসের ডিজিএম মোঃ শফিউদ্দিন আহমদ। ডিজিএম সাহেব উদ্যোগ নিয়ে আজ (০৮ ডিসেম্বর) সকালে গাংনী জোনাল অফিসে ভিতরে ৩৫ টি কম্বল দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করেন।

 

কম্বল বিতরণ সময় উপস্থিত ছিলেন, জোনাল অফিসের ইসি মোঃ এনামুল হাসান,জুনিয়র ইন্জিনিয়ার মোঃ ফারুকুল ইসলাম,মিটার টেস্টার মোঃ সেলিম রানা, ওয়ারিং ইন্সপেক্টর মোঃ হাফিজুর রেজা ও বিলিং সুপারভাইজার মোছাঃ রুমকি সুলতানা রিংকু ও অফিসের সকল সহকর্মী বিন্দু।

 

এই কনকনে শীতে কম্বল পেয়ে, মোছাঃ জমেনা খাতুন বলেন আমি অসহায় মানুষ পরিবারে অর্থিক সামর্থ নাই কম্বল কিনার। এই শীতে অনেক কষ্ট করে জীবন যাপন করছি সরকারি অনেক দপ্তরে দ্বারে দ্বারে একটি কম্বল জন্য ঘুরছি কিন্তু পাইনি। আজ ডিজিএম সাহেব আমাকে একটি কম্বল দিয়ে সহযোগীতা করেন। এতে আমি অনেক খুশি। আবেগে আপ্লূত বলেন ডিজিএম মতন এমন সন্তান বাংলাদেশ প্রতিটি ঘরে ঘরে জন্ন হয়ে প্রতিটি মায়ের মুখ উজ্জল হোক।

 

এসময় কম্বল নিতে উপস্থিত ছিলেন, মোঃ রফিকুল ইসলাম গ্রামঃ জোড়পুকুর, মোছাঃ জমেনা খাতুন গ্রামঃ সাহারবাটী, মোছাঃ আজমিরা গ্রামঃ গাংনী ও মোছাঃ রংফুল গ্রামঃ নওপাড়া আরো অনেকে উপস্থিতি মাধ্যমে সকল হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।সকলের দাবি ভবিষ্যতে যেনো আমরা পল্লী বিদ্যুৎতের অফিসারদের কাছে থেকে এমন মানবিক পাই।

 

 

স্থানীয়রা এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, শীতের তীব্রতায় যখন অসহায় মানুষ দিশেহারা, তখন ডিজিএম এর এমন মানবিক পাশে দাঁড়ানো সত্যিয় প্রশংসার দাবি। এ ধরনের সহোযোগিতা শুধু শীত নিবারন নয় দরিদ্র মানুষের মাঝে পল্লী বিদ্যুৎ অফিসের ভালোবাসা ও আশার আলো জাগিয়ে তোলে। ভবিষ্যতে এমন মানবিক কায্যক্রম অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা ব্যাক্ত করেন এলাকাবাসী।

 

এই বিভাগের আরো খবর