পুঠিয়ায় বালুবাহী ট্রাক দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের

সময়ের চিত্র ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাজার এলাকায় একটি বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ব্যক্তি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার জলমলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা যায়, ট্রাকটি বাজারের ভেতর প্রবেশ করার সময় চালকের নিয়ন্ত্রণ হারালে সেটি হঠাৎ উল্টে যায়।

খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস। পুঠিয়া ও নাটোর ফায়ার স্টেশনের দুটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এই বিভাগের আরো খবর