সময়ের চিত্র ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দেশের তিন বাহিনীর প্রধান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৃথকভাবে হাসপাতালে পৌঁছান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
হাসপাতাল সূত্রে জানা যায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন হলেও স্থিতিশীল রয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করছেন।
গত ২৩ নভেম্বর রাতেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানস্থ বাসা ‘ফিরোজা’ থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে বোর্ডের পরামর্শে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে। ভর্তি হওয়ার পর তার শারীরিক জটিলতা কিছুটা বেড়ে যায়।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন।