সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা ও আশপাশের এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ এই কম্পন অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি, যা তুলনামূলকভাবে অগভীর হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয়।
হঠাৎ কম্পনে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি ও দালান থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।