গাজীপুরে বাবার মরদেহ নেওয়ার পথে ছিনতাইয়ের কবলে, গ্রেপ্তার ১

এম এইচ শাহীন, গাজীপুর: বাবার মরদেহ আনতে গিয়ে গাজীপুরে ছিনতাইয়ে কবলে পরে একটি পরিবার। এসময় সব লুটে নিয়ে যায় ছিনতাইকারীরা।

 

গত শুক্রবার ছিনতাইয়ের ঘটনায় রবিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় মো. পারভেজ ফকির (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত জামালপুর সদর উপজেলার দোপাকুড়ি মহল্লার করিম ফকিরের ছেলে পারভেজ ফকির। বর্তমানে গাজীপুর মহানগরীর বাসনের তেলীপাড়ার টিএন্ডটি এলাকার শাহজাহানের বাসার ভাড়টিয়া।

 

জানা যায়, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাতে মহানগরীর ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাইওভারের শেষপ্রান্তে উলকা সিনেমা হলের সামনে ছিনতাই করে। এসময় লুটে নিয়ে যায় তারা।

 

গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর