স্টাফ রিপোর্টার :
জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) ২৫ রমজান বিকালে রাজধানীর ফার্মগেট কনকর্ড সেন্টার অডিটোরিয়ামে এই “আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ যুবমহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার। তিনি বলেন,প্রত্যেক মা-বাবার সচেতন হতে হবে। সন্তানদের নৈতিক ও আদর্শ শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এছাড়াও আমরা যেসব জনপ্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করছি তাদেরকেও প্রশ্নের মুখোমুখি করার পাশাপাশি জবাবদিহিতার মধ্যে রাখতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশে সোনার মানুষ তৈরি করতে হবে।
আরো পড়ুন