অরুণ কুমার সরকার,চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
‘মানুষ মানুষের জন্য’এই মানবিক আবেদনময়ী অসংখ্য সংবাদ যিনি করেছেন বিগত ২৫ বছর ধরে,সেই সাংবাদিক ও লেখক কপিল ঘোষ নিজেই অসুস্থ। ২২ বছর আগে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হওয়ার পুরনো ব্যাথা এখন তার শিরা-উপশিরায় ও মেরুদন্ডের তীব্র যন্ত্রণারূপে দেখা দিয়েছে। ফলে স্বাভাবিক চলাফেরা করা কষ্টকর।
টাকার অভাবে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও সাড়া মেলেনি। এই অবস্থায় তিনি সবার সহযোগিতা প্রার্থী।
আরো পড়ুন