মো,সোহাগ হাওলাদার, সাভার (ঢাকা):
শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ আলফাজ (২৪), নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মার্চ) সন্ধায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এর পাশ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো,আলফাজ(২৪)মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন ধানকোড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানাধীন নরসিংহপুর ইয়ারপুর ইউনিয়ন ও পরিষদের পূর্ব পার্শ্বে রাকিব এর বাড়ীর সামনে রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে – অবস্থান করতেছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সন্ধায় গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক এসআই আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।