প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সময়ের চিত্র ডেস্ক:

দেশ ও জনগণের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের নির্ভয়ে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার রাতে রাজধানীরবাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি আশ্বাস দেন, প্রশাসনের যেকোনো আইনগত ও মানবিক উদ্যোগে সরকার সবসময় সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমেই সেই আস্থা গড়ে ওঠে। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর