ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলা

সময়ের চিত্র ডেস্ক:

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। দেশটির সরকারি রেডিও ও টেলিভিশনের প্রধান কার্যালয়ের একটি অংশ লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী আঘাত হেনেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রায়ত্ত্ব সম্প্রচারমাধ্যমের কর্মকর্তারা জানান, পুরো ভবন নয়—আংশিক অংশে ক্ষতি হয়েছে। তবে হামলার পরও সম্প্রচার কার্যক্রম বন্ধ হয়নি; নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠান প্রচার অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য, প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের জুনে ১২ দিনের সংঘাতের সময়ও একই ভবনকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছিল। তখনও কয়েক ঘণ্টার মধ্যে সম্প্রচার পুনরায় চালু করা হয়।

সূত্র: আল জাজিরা।

এই বিভাগের আরো খবর