১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সময়ের চিত্র ডেস্ক:

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনের সূচনাতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, অন্তবর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশও এই অধিবেশনে উত্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার সচিবালয়ে তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অধিবেশন আহ্বানের সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করবেন, এবং সেই অনুযায়ী ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদ সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম অধিবেশনকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে।

এই বিভাগের আরো খবর