একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সময়ের চিত্র ডেস্ক :

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার রাত ১২টা ১ মিনিটে তিনি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। এ সময় বিউগলে করুণ সুর ধ্বনিত হয়।

এর আগে রাত ১১টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরো খবর