ভোররাতে দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প

সময়ের চিত্র ডেস্ক:

ভোররাতে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন টের পান অনেক মানুষ। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকায়। ভূকম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।
কম্পন অনুভূত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান অনেকে। ফেসবুকে বিভিন্ন পোস্টে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কথা উল্লেখ করেন ব্যবহারকারীরা।
এর আগেও সিলেট অঞ্চলে ভূমিকম্পের অভিজ্ঞতা রয়েছে। গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সেখানে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। প্রথমটি ঘটে রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে এবং দ্বিতীয়টি হয় ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে।

এই বিভাগের আরো খবর