খালেদা জিয়ার ইন্তেকালে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ ছুটি

সময়ের চিত্র ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১–২ জানুয়ারি) পর্যন্ত এই শোক পালন করা হবে। এ ছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারাদেশে এক দিনের সাধারণ ছুটি থাকবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন।

ভাষণে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, দেশ ও জাতির জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তিনি এই শোকের দিনে দেশবাসীকে শান্ত, সংযত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা আরও বলেন, জাতীয় জীবনে এই মৃত্যু এক অপূরণীয় ক্ষতি, যা দীর্ঘদিন দেশ অনুভব করবে।

এই বিভাগের আরো খবর