মেঘনা নদীতে কুয়াশায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো লঞ্চ দুটি হলো জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, রাতভর ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যায়। এ অবস্থায় হরিনা এলাকায় চলাচলের সময় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে  ৪ জন মারা যান এবং একাধিক যাত্রী আহত হন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন কোন গন্তব্যে যাচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। নিহতদের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে।

এই বিভাগের আরো খবর