সময়ের চিত্র ডেস্ক:
সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
নির্ধারিত সূচি অনুযায়ী, উড়োজাহাজটি দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে উড়োজাহাজটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি দেওয়া হয়।
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছেন। কুড়িল–বিশ্বরোড এলাকার ৩০০ ফিট সড়ক জনসমাগমে মুখর হয়ে উঠেছে।