সময়ের চিত্র ডেস্ক:
ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
দুপুরে রাজধানীর ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।