আগামীকাল সন্ধ্যায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল

সময়ের চিত্র ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

 

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ড শেষে কমিশনারদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি।

 

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব জানান— নির্ধারিত সময়ে বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমেই তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

আদালতের রায়ের বিষয়ে তিনি বলেন, “রায়ের কপি এখনও কমিশনে পৌঁছায়নি। তাই আপাতত গেজেটভুক্ত ৩০০ আসনেই তফসিল দেওয়া হচ্ছে। আদালতের রায় হাতে এলে সে অনুযায়ী পরবর্তী করণীয় জানানো হবে।”

এই বিভাগের আরো খবর