চরফ্যাশনে এডিশনাল পিপির ওপর হামলার প্রতিবাদে আইনজীবী সমিতির মানববন্ধন 

চরফ্যাশন প্রতিনিধি:

আজ ১০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায়, চরফ্যাশন আদালত প্রাঙ্গণে চরফ্যাশন বার এসোসিয়েশনের সদস্যরা সম্প্রতি ঘটে যাওয়া চরফ্যাশন আদালতের এডিশনাল পিপি এ্যাডভোকেট হযরত আলী হিরন এর উপর কতিপয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন. করেন।

 

মানববন্ধনে বক্তৃতারা বলেন, প্রকাশে আদালত এবং উপজেলা প্রসঙ্গে সন্ত্রাসীরা তাদের দোসর নজরুল নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজিব শাহরিয়ার সঙ্গে একযোগ হয়ে এ্যাডভোকেট হযরত আলী হিরন এর উপর হামলা করেন।

 

এই সন্ত্রাসী সজিব শুধু চরফ্যাশন এসে একজন আইনজীবীর উপর হামলা করে খেন্ত হননি, এই সন্ত্রাসী এলাকার হত-দরিদ্র লোকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে গত ৫ আগস্টের পর থেকে, তার অপকর্মের বিরুদ্ধে আদালতে মামলাও রয়েছে, আমরা এই সন্ত্রাসীর সঠিক তদন্তের মাধ্যমে কঠোর তম সাস্তীর দাবি জানাচ্ছি।

 

এদিকে হাসপাতালে শয্যাশায়ী এ্যাডভোকেট হযরত আলী হিরণ সাংবাদিকদের জানান, সন্ত্রাসীরা এখনো তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে

উলেখ্য যে জিআর ৫২ /২৫ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী সজীব শাহরিয়ার গত ৮ ডিসেম্বর দুপুর দুইটার দিকে কতিপয় সন্ত্রাসী নিয়ে এডিশনাল পিপি হযরত আলী হিরনের উপর হামলা করে। এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ বলেন, আমি ৮ ডিসেম্বর চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও’র সাথে একটি মিটিং শেষে এডিশনাল জিপি এডভোকেট ছিদ্দিক মাতাব্বরসহ বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলে, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেব।

নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আদালত চত্বর থেকে মো.সজিবকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত সজীবকে ছাড়াতে কয়েকজন রাজনৈতিক নেতা অনুরোধে করলে আমি তাদের এ অনুরোধ না রাখায় বন্ধ হয়ে আমার উপর হামলা করে।

এই বিভাগের আরো খবর