সময়ের চিত্র ডেস্ক:
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নাঈম বিশ্বাস (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নিজের বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ কর্মরত ছিলেন এবং পরিবারের সঙ্গে বায়েজিদ এলাকায় বসবাস করতেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক জানিয়েছেন, এপিবিএন সদস্যরাই নাঈমকে হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।
ঘটনার পর ৯ এপিবিএনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছেন। ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, নাঈম বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত চলমান।