জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর সুনামির আঘাত

জাপানের উত্তরাঞ্চল হোক্কাইডো এলাকায় শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর সাগরে সুনামির সৃষ্টি হয়েছে। জাপান নিউজের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কিছুক্ষণ পর উপকূলীয় অঞ্চলে প্রায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে।

 

সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর বিভিন্ন উপকূলীয় এলাকায় সুনামির ঢেউ দেখা দেয়। ভূমিকম্পটি মিসাওয়া শহর থেকে প্রায় ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে উৎপন্ন হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ)।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে।

 

ঘটনার পর হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়। জেএমএ জানিয়েছে, উপকূলীয় এলাকায় প্রাথমিক সুনামির উচ্চতা ৪০ সেন্টিমিটার হলেও ঢেউয়ের উচ্চতা তিন মিটার পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 

এনএইচকে জানিয়েছে, রাত ১১টা ৪০ মিনিটের দিক থেকেই আওমোরি থেকে ইওয়াতে উপকূলের বেশ কয়েকটি বন্দর এলাকায় সুনামির আঘাত শুরু হতে পারে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

— সময়ের চিত্র ডেস্ক

এই বিভাগের আরো খবর